1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে

এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের ফকিরহাটে এক যুবতী নারী (২০) কে ধর্ষণ মামলার আসামী আব্দুর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর একটি দল। ফকিরহাট মডেল থানা পুলিশ বুধবার (১০ ডিসেম্বর) সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত আসামী আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মানজাল হকের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬) যশোর সদর থেকে তাকে গ্রেপ্তার করে। রাতেই আসামীকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি ওই যুবতী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামী। পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ওই নারীর মা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বর্তমানে ফকিরহাট টাউন-নওয়াপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। সে সুবাদে ভিকটিম ওই নারী প্রায়ই ফকিরহাটে মায়ের কাছে আসা-যাওয়া করেন। মায়ের ভাড়া বাড়ীতে যাতায়াতের পথে প্রায় ৪/৫ আগে আসামী আব্দুর রহমানের সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আসামী আব্দুর রহমান ভিকটিমকে নিজের ঘরে রেখে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করেন। এরপর ওই নারী বিয়ের জন্য বললে আসামী বিয়ে না করে কৌশলে ফকিরহাট বাসষ্ট্যান্ডে রেখে চলে যান। পরবর্তীতে আসামী ওই নারীকে বিয়ে না করে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় গত ৯ নভেম্বর ভিকটিম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার পর আসামী পালাতক ছিলেন। এদিন রাতে র‌্যাব-৬ এর অভিযানে আসামী আব্দুর রহমান গ্রেপ্তার হন। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, আসামী আব্দুর রহমানকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধিন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews