1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাড়ল ভোজ্যতেলের দাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ, দাবি রাশেদ খাঁনের বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ ভোলায় মাছসহ ৩ জেলে আটক গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

বাড়ল ভোজ্যতেলের দাম

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯০ 0 বার সংবাদি দেখেছে

বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোজ্যতেলের নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করা হবে।

 
বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৭৫ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে পাম তেলের দাম।

এদিকে, সরকার ভোজ্যতেলের যে বাড়িয়েছে তা মেনে নিয়েছেন বলে জানিয়েছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি বলেন, দাম আরও বাড়ালে ভালো হত। রোজার সময় থেকেই মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews