1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবা-ছেলে এখনো নিখোঁজ, মেঘনায় চলছে উদ্ধার অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বাবা-ছেলে এখনো নিখোঁজ, মেঘনায় চলছে উদ্ধার অভিযান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার মেঘনা নদীতে মালবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের এখনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে চলছে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান। এতে অংশ নিয়েছে বিআইডব্লিউটিএর ডুবুরি দল। তবে ঘন কুয়াশা ও তীব্র শীতে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সকালে অভিযান শুরু করা যায়নি। পরে বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএর ডুবুরি টিম। নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ইলিশা নৌ থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবা-ছেলে এবং নিখোঁজ ট্রলারের সন্ধানে বেলা সাড়ে ১১টা থেকে বিআইডব্লিউটিএর ডুবুরি টিম দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নেমেছে।ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সালাউদ্দিন জানান, মেঘনায় তীব্র স্রোত থাকার কারণে উদ্ধারকারী টিম ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করতে পারছে না। মেঘনার স্রোত ও গভীরতাও বেশি তাই ট্রলারটির অবস্থান শনাক্ত করতে সময় লাগছে। তবে রাতে বেসরকারি একজন ডুবুরির মাধ্যমে ট্রলারের অবস্থান শনাক্ত করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে মনপুরা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী ট্রলারটি ইলিশার জোরখাল পয়েন্টে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারটিতে সাতজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে পাঁচজন শ্রমিক জেলে ট্রলারের সহায়তায় তীরে উঠে আসতে পারলেও আব্দুল রাজ্জাক (৬২) ও তার ছেলে পারভেজ সরদার নিখোঁজ হন। তারা ইঞ্জিনরুমে থাকায় বেরোতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। ট্রলারে থাকা সাত শ্রমিক বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর সোমবার সকাল থেকে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর যৌথ ডুবুরি টিম উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালায়। এরপর আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে। এদিকে নিখোঁজ আব্দুল রাজ্জাক ও তার ছেলে পারভেজ সরদারের নিখোঁজ হওয়ার খবরে স্বজনরা জোরখাল ঘটনাস্থলে এসেছে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে ঘটনাস্থল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews