1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবুগঞ্জে একই পরিবারের ৯ জনকে পিটিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাবুগঞ্জে একই পরিবারের ৯ জনকে পিটিয়ে জখম

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন লোহালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৯ জনকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২:৩০ এর সময় নিজ ঘরে ঢুকে এ হামলার ঘটনা ঘটে। আহত জাহানারা বেগম (৫০), মারুফা (২৪) ও আলমতাজ(৭৯)কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মারুফা জানান ঘটনার দিন সকালে তারেকের স্ত্রী সাথী তার বাচ্চার গোসলের পানি রৌদ্রে রাখে কে বা কাহারা ওই পানি ফেলে দেয় কিন্তু তারা শাহনাজের ৫ বছরের শিশুসন্তান মোসাদ্দেক আল মুমিনকে উদ্দেশ্য করে গালমন্দ করে আসছিলেন। তাতে প্রতিবাদ করলে উভয়ের ভিতর বাক-বিতণ্ডা হলে ক্ষিপ্ত হয়ে মো: শাহিন, ভাই তারেক, বাবা ফরিদ ফকির, মা এসমত আরা ও তারেকের স্ত্রী সাথী সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে রড, জি আই পাই, দা ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে মারুফা, আলম তাজ, শাহনাজ, মাহিনুর, মাইমুনা, লামিয়া, আফসানা ও মুনতাহা এগিয়ে আসলে তাদের কেও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর ও জানা যায় তারেক ওই থানার আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন ও তার ভাই শাহীন ওই গ্রামে বিএনপি’র দাপট দেখিয়ে মারুফাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন মারুফার সাথে শীলতা হারিয়ে চেষ্টা চালিয় এতে ব্যর্থ হলে তার গায়ের জামা কাপড় ছিড়ে ফেলে তার যন্ত্রণায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews