1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বামনায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ: সহযোগীসহ ধর্ষক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

বামনায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ: সহযোগীসহ ধর্ষক গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

প্রতিনিধি, বামনা (বরগুনা) // বরগুনার বামনায় ৮ম শ্রেণির স্কুলপড়ুয়া ছাত্রী ধর্ষণ করেছে এক বখাটে। ধর্ষক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনা ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রামনা ইউনিয়নের অযোদ্ধা গ্রামের বিল্লাল খানের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে গত বৃহস্পতিবার বিকালে পার্শ্ববর্তী বাড়ির উঠান দিয়ে যাচ্ছিলো। এমন সময় ওই বাড়ির জামাল গড়ামীর ছেলে মোঃ সোহাগ ওরফে আরিফ(১৯) পিছন থেকে মুখ চেপে ধরে ওই ছাত্রীকে তাদের ঘরে নিয়ে করে ধর্ষণ করে। লোকলজ্জায় ওই ছাত্রী ডাক-চিৎকার না করে বাড়িতে গিয়ে মায়ের কাছে ঘটনা খুলে বলে। মা বিষয়টি ছাত্রীর বাবাকে জানালে বাবা স্থানীয়ভাবে বিচার চাইলে সমাজপতীরা বিষয়টি ধামা চাপা দিতে চায় এবং তাকে মামলা না করার জন্য হুমকি দেয়। একপর্যায় ধর্ষকের মামা জুয়েল (৩০) ছাত্রীর বাবাকে মামলা না করার জন্য মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে সাংবাদিকদের সহযোগিতায় ছাত্রীর বাবা বিল্লাল খান বামনা থানায় মামলা দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার ধর্ষক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনুল ইসলাম জানান, ধর্ষক সোহাগ ওরফে আরিফ এবং তার মামা জুয়েল খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews