1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বামনা ডৌয়াতলায় সংখ্যালঘু সম্প্রদায় এবং মন্দির কমিটির সভাপতি কে সপরিবারে প্রাণনাশের হুমকি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বামনা ডৌয়াতলায় সংখ্যালঘু সম্প্রদায় এবং মন্দির কমিটির সভাপতি কে সপরিবারে প্রাণনাশের হুমকি

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে

সুমন কুমার বিশ্বাস, পিতা সুধাংশু কুমার বিশ্বাস, ডৌয়াতলা বাজার, বামনা, বরগুনা। সভাপতি ডৌয়াতলা কেন্দ্রীয় মন্দির কমিটি, সভাপতি ডৌয়াতলা বাজার সনাতনী পরিবার কে আজ রাত আনুমানিক আট (৮)টায় বাবুল মেলেটারী নামক এক ব্যক্তি বাসায় এসে দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করে। এবং তার পরিচয় না দিয়ে সুমন কুমার বিশ্বাস এর স্ত্রীকে দরজা খুলতে বলে, তখন তার পরিচয় এবং দরজা ধাক্কাধাক্কির কারণ জানতে চাইলে, সে সুমন কুমার বিশ্বাস এর স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশ এবং শ্লীলতাহানির হুমকি প্রদান করে। এক পর্যায়ে বলে তুই কোন স্কুলের মাস্টার তোকে দেখে নেব তুই পারলে স্কুলে যাস। তখন সুমন কুমার বিশ্বাস এর স্ত্রী (৩৫) সহকারী শিক্ষক ৩২ নং খুচনিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মা (৮০) এবং দুটি কন্যা সন্তান (৯ )ও (৪) অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পরে। ঘটনার সময় সুমন কুমার বিশ্বাস ব্যবসায়ীক কাজের জন্য বরিশাল অবস্থান করছিল। ঘটনার পরে সুমন কুমার বিশ্বাস এর স্ত্রী ফোন দিয়ে বিস্তারিত জানালে সুমন কুমার বিশ্বাস বাবুল মিলিটারিকে সরাসরি ফোন দিয়ে ঘটনায় ব্যাপারে জানতে চাইলে সে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এই অবস্থায় সুমন কুমার বিশ্বাস এর পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার প্রার্থনা করছেন। ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews