1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসের ধাক্কায় এএসআই নিহত, আহত এসআই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাসের ধাক্কায় এএসআই নিহত, আহত এসআই

  • প্রকাশিত : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

 

এ সময় গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমির হামজা।

 

 

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান পালসার মোটরসাইকেল যোগে (ঢাকা মেট্রো-ল-৬১-৪৩৬৪) ইজতেমায় ডিউটিতে আসছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় পৌছালে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

 

পরে টঙ্গী থানা পুলিশ তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পঙ্গু হাসপাতালে নেয়ার পর এএসআই হাসান মারা যান।

 

তবে এসআই আমির হামজার সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই ঘাতক বাস পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক হাসান নিহত ও আমির হামজা আহত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে আমির হামজার চিকিৎসা চলছে। ঘাতক বাসটি শনাক্তের কাজ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews