1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপিকে আওয়ামী লীগের পাশে রেখে তুলনা করতে চাই না: সারজিস আলম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিএনপিকে আওয়ামী লীগের পাশে রেখে তুলনা করতে চাই না: সারজিস আলম

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে আওয়ামী লীগের পাশে রেখে তুলনা করতে চাই না। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচার ও গণহত্যাকারী। বাংলাদেশে তাদের পতন হয়েছে আর ভারতে পালিয়ে গিয়ে দাফন হয়েছে। বিএনপির মধ্যে আমাদের আলোচনা থাকবে সমালোচনা থাকবে। তবে বিএনপি যদি চাঁদাবাজি, জমিদখল ও মানুষের ওপর জুলুম করে ওইটাও বলব। কিন্তু বিএনপিকে আমরা আ.লীগের সঙ্গে তুলনা করব না।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটরিয়ামে সাংগঠনিক সভা রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলি, বিএনপির গত ছয় মাসের কার্যক্রমে আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি দলটি আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে।

বিএনপিকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘তারা ক্ষমতার অপব্যবহার করছে। প্রত্যেক জায়গায় স্বজনপ্রীতি ও দলীয়করণ করছে। নিয়োগের ক্ষেত্রে তারা মার্কস বাড়িয়ে দিয়েছেন; যাতে করে নিজেদের লোকজনকে চাকরি দেওয়া যায়। এটা হচ্ছে বিএনপির পুরোনো কায়দা। এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা নিয়ে আমরা যৌক্তিক সমালোচনা করব। আর না হয় রাজপথে আমাদের কর্মসূচি আরও শক্তিশালী হবে।’

এনসিপির এই সংগঠক আরও বলেন, ‘এই সরকার ডিসি, এসপি ও ইউএনও পর্যন্ত দলীয়করণ করতে চায়। তারা চায় বিএনপির নেতাকর্মীদের কথায় প্রশাসন চলবে। এজন্য আমাদের প্রত্যাশা বিএনপি এখান থেকে বেরিয়ে আসবে। অন্যথায়, তাদের জন্য রাজনীতি এ দেশে আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে তাহলে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’

চাকরিজীবীদের পে-স্কেল বাড়ানো প্রসঙ্গে বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়ে সারজিস বলেন, ‘জনগণের অর্জিত টাকায় বেতন বাড়ানো হয়েছে; তাই পেশাদারিত্বটাও যেন সর্বোচ্চ দেখতে পাওয়া যায়। তবে কর্মকর্তা, কর্মচারীরা টাকার বিনিময়ে যদি কাজ করে তাহলে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews