1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির পদযাত্রায় বাধা, নেতাকর্মীসহ আটক ২৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

বিএনপির পদযাত্রায় বাধা, নেতাকর্মীসহ আটক ২৫

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
খুলনা প্রতিনিধি // বাগেরহাট শহরের পুরাতন বাজার মোড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শুরু করে বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। কর্মসূচির শেষ পর্যায়ে নেতা-কর্মীরা ফিরে যান। পরে বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের ২৫ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করে।

আটককৃতদের মধ্যে বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ অন্তত ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে বিএনপির পদযাত্রা শেষে তাদের আটক করা হয়। তবে সংবাদ সম্মেলনে ৪০ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। পুলিশ বলছে ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।

আটক অন্যদের মধ্যে রয়েছেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন।

বিএনপির নেতাকর্মীরা জানায়, আজ সকাল ৯টায় শহরের পুরাতন বাজার মোড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শুরু করে বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নেন কৃষিবিদ শামীম, এম এ সালামসহ অন্য নেতাকর্মীরা। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়।

অন্যদিকে পুরাতন বাজার এলাকা থেকে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমকে আটক করে পুলিশ।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিয়েছেন। পুলিশ বিভিন্ন স্থান থেকে আমাদের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা বানচাল করতে পুলিশ গতরাত থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি করে। আর সকালে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে। আমাদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ৪০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। অতিদ্রুত এসব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এছাড়া সারাদেশে নেতাকর্মীদের আটক ও দমন পীড়নের প্রতিবাদে ৪ মার্চ সকল মহানগরের প্রতিটি থানায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় এই নেতা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের পক্ষ থেকে বাগেরহাটে কর্মসূচি দেয়া হয়েছে। আমরা তাদেরকে কর্মসূচি পালন না করার জন্য আহ্বান জানিয়েছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এজন্য আমরা বিএনপির কয়েকজনকে আটক করেছি। আটকের সংখ্যা ২০ থেকে ২৫ জনের মত হবে। আমরা যাচাই-বাছাই করছি, পরে আরও জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews