1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির পাশাপাশি সাধারণ মানুষের উপরও অত্যাচার করছে সরকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির পাশাপাশি সাধারণ মানুষের উপরও অত্যাচার করছে সরকার

  • প্রকাশিত : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৫২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার শুধু বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার করছে না, সাধারণ মানুষের উপরও অত্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন‌ উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিভিন্নভাবে দেশের টাকা মেরে তারা (সরকার) বিদেশে পাচার করছে। এটা আর চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন আমরা ক্ষমতা চাই না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক।

সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভাতের অধিকার কেড়ে নিয়েছে। তারা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এইভাবে আর চলবে না। চলতে দেয়া হবে না। আমরা বিভাগীয় গণসমাবেশে দেখছি, মানুষ কিভাবে এসব সমাবেটে ছুটে আসছে। মানুষের আজ ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। এখানে আর কোনো কথা থাকতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সেই ভোটে যারা জয়ী হবে তারাই হবে জনগণের সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ বারবার বলছে সংবিধানের নিয়মে নির্বাচন হবে, এটা কোন সংবিধান? যে সংবিধান তারা দশবার কাঁটা-ছাড়া করে নিজেদের মতো করে বানিয়েছে? বাংলাদেশের মানুষ জেগে গেছে। এখানে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জায়গা হবে না। জনগণ নিজেরা যুদ্ধ করবে। আমরা যুদ্ধক্ষেত্রে আছি, যুদ্ধ করছি। আমরা যুদ্ধ করছি দেশের অর্থনীতিক স্বাধীনতা, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা উত্তর মহানগর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews