1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির ১২ নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপির ১২ নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহার

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

সুখবর পেয়েছেন পিরোজপুরের নাজিরপুরে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির আরও ১২ নেতা। তাদের বহিষ্কার এবং দলীয় পদের অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খানের পৃথক স্বাক্ষরে এ আদেশ প্রদান করা হয়।

বহিষ্কার ও দলীয় পদের অব্যাহতি আদেশ প্রত্যাহারকৃত নেতারা হলেন- উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা মো. রাসেল শিকদার, কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. হাসানাত ডালিম, ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মাস্টার মো. হালিম, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. বরকত উল্লাহ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, বিএনপি নেতা মো. রেজোয়ান হোসেন, মো. জাফর বাহাদুর, হুমায়ুন হাজরা, আবু সাঈদ খান ও মো. সোহেল মল্লিক।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, এসব নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে দল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews