1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিজয়ের মাসেও বিক্রি কম জাতীয় পতাকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বিজয়ের মাসেও বিক্রি কম জাতীয় পতাকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসের শুরুতেই পতাকা বিক্রি করতে দেখা যেত অনেককেই। বাসে, রিকশায়, এমনকি অনেক বাড়ির ছাদেও টানানো হতো পতাকা।

 

এবার বিজয়ের মাস শুরু হলেও রাজধানীতে পতাকা খুব একটা চোখে পড়ছে না। এমনকি পতাকা বিক্রিতেও ভাটার টানের কথা জানিয়েছেন হকার ও পাইকারি ব্যবসায়ীরা।

 

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় পতাকা। সেখানকার ব্যবসায়ীরা বিভিন্ন আকারের পতাকা, মাথায় বাঁধার জন্য পতাকাসদৃশ রাবার ব্যান্ড, কাগজের পতাকা বিক্রি করেন।

 

সেখানে পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন মো. সজিব। গতকাল বুধবার কথা হলে তিনি বলেন, ‘পতাকার বিক্রি নেই। মানুষ কিনতে আসে না। কেন আসে না এইডা কইতে পারুম না। তবে ব্যবসা আর আগের মতো নেই।’ এই ব্যবসায়ী জানান, আগে ডিসেম্বর এলেই পতাকার জন্য ভিড় জমে যেত, এখন ক্রেতার অপেক্ষায় থাকতে হয়।

 

আরেক ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আগে এক দিনে লাখ টাকার ওপরেও পতাকা বিক্রি করছি। এ বছর ৫-৭ হাজার টাকার পতাকাও বিক্রি করতে কষ্ট হয়।’

 

ঠিক কী কারণে বিক্রি কম হচ্ছে, তা খুব একটা বলতে পারছেন না এই ব্যবসায়ীরা। তবে কারও কারও কথায় রাজনৈতিক পটপরিবর্তন, দেশের থমথমে অবস্থার প্রসঙ্গটি উঠে আসে।

 

রাজধানীর চকবাজারে পতাকা পাইকারিতে বিক্রি হয়। সেখানেও দোকানগুলোয় খুব একটা ভিড় দেখা যায়নি। ব্যবসায়ী আসাদুজ্জামান অমিত বলেন, ‘এই সময় কথা বলার সময় পাইতাম না। ৬০ হাজার থেকে ১ লাখ টাকার মাল বিক্রি হইতো। এখন নাই। এই যে দেখেন, ফেরিওয়ালারা বাকি মাল ফেরত দিতে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews