1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের তাড়া নেই রাইমার, মাতৃত্ব নিয়ে ভাবনা আলাদা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিয়ের তাড়া নেই রাইমার, মাতৃত্ব নিয়ে ভাবনা আলাদা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অভিনেত্রী রাইমা সেনের বিয়ে নিয়ে তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তেমন একটা অনুভব করেন না তিনি।

বিয়ে এবং মাতৃত্ব—দুটো বিষয়কে আলাদা করে ভাবেন বলেও জানিয়েছেন রাইমা। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা।

রাইমা বলেন, “সত্যি কথা বলতে কী, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।”

Image

বিয়ে না করলেও মাতৃত্ব নিয়ে ভবিষ্যতে ভাবতে পারেন বলে জানিয়েছেন রাইমা। তাঁর কথায়, শিশুদের খুব ভালোবাসেন তিনি। তবে মা হওয়ার দায়িত্ব সামলাতে পারবেন কি না, তা নিয়ে নিজেরই সংশয় আছে।

রাইমা বলেন, “আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছা হতেই পারে।”Image

ভবিষ্যতে সন্তান নেওয়ার ইচ্ছা তৈরি হলে যাতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সে জন্য অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ করেছেন অভিনেত্রী। তবে তাঁর কাছে বিয়ে আর মাতৃত্ব দুটি আলাদা বিষয়।Image

রাইমা বলেন, “সেই সব সাতপাঁচ ভেবে আমি অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার। শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।”

Image

একসময় পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নিয়মিত মুখ ছিলেন রাইমা সেন। গত কয়েক বছরে হিন্দি সিরিজ বা সিনেমায় হঠাৎ হঠাৎ দেখা গেলেও বাংলা সিনেমায় তিনি নিয়মিত নন।

গত কয়েক বছরে ভালো কাজ হাতে না আসায় বাংলা সিনেমা বা সিরিজে তাঁকে দেখা যায়নি বলে জানিয়েছেন রাইমা।Image

তিনি বলেন, “যে অফার আসবে, তাতে তো কিছু নতুনত্ব থাকতে হবে। একই ধরনের গল্প বা চরিত্রের প্রস্তাব এলে কাজ করতে চাই না। এখন কিছু করলে ইন্টারেস্টিং কিছু করতে চাই। মানে এমন কোনো চরিত্র, যেভাবে দর্শক আগে আমাকে দেখেননি। না হলে কাজ করে যাওয়ার মানে নেই।”Image

চলতি বছরের জুনে আবার ‘হাওয়া বদল’ দিয়ে ফিরেছেন অভিনেত্রী। আগামী মাসে দুর্গাপূজার সময় দেখা যাবে ‘একেন বাবু’র নতুন সিনেমা ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-তে।

গোয়েন্দা গল্প ‘একেন বাবু’ ফ্র্যাঞ্চাইজির কথা রাইমা অনেকে শুনেছেন, এর কারণ একেন চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর জনপ্রিয়তা একটি বড় কারণ।Image

একেন সিরিজের পরিচালকের প্রশংসা করে রাইমা বলেন, “জয়দীপ মুখোপাধ্যায় খুব ভালো পরিচালক। তাঁর সঙ্গে আমি কখনও কাজ করিনি। সেই জায়গা থেকেও একটা ইচ্ছে ছিল। এখানে আমার চরিত্রটা দক্ষিণ ভারতীয় একটি মহিলার, লুকটাও অন্য রকম। এমনভাবে দর্শক আগে আমাকে দেখেননি।”

শুটিং কেমন হলো জানতে চাইলে রাইমা বলেন, “প্রথম দিকে আমি একটু চিন্তায় ছিলাম। তার পরে দেখলাম সবটা খুব মসৃণভাবেই হয়ে গেল। এত ফাস্ট কাজ হলো যে কিছু টেরই পেলাম না। সব কৃতিত্ব পরিচালকের। জয়দীপদা জানেন উনি ঠিক কী চান। আর ভালো পরিচালক হতে গেলে সেটা জানা খুব জরুরি।”Image

‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-এর শুটিং হয়েছে কেরলে। সেখানে অভিনয়ের পাশাপাশি ঘোরাঘুরি ও দক্ষিণ ভারতীয় খাবারও উপভোগ করেছেন বলে জানিয়েছেন রাইমা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews