1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
বশেমুরবিপ্রবি প্রতিনিধি // গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) নামের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুইজন ডুবে যান এবং প্রায় ২০-২৫ মিনিট ডুবন্ত অবস্থায় থাকার পর অন্য শিক্ষার্থীরা লেকে নেমে তাদের খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের দুইজনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ডক্টর মো. কামরুজ্জামান বলেন, বেলা সাড়ে বারোটার দিকে বৃষ্টি হচ্ছিল। ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিলো। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে খুঁজে তাদের না পেয়ে লেকে দেখতে পায়। তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট ও রিয়ার বাড়ি খুলনা সদরে। তারা দু’জনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews