1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি এবং তার সহপাঠীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পবিপ্রবির শিক্ষার্থী সাদিয়া ইসলাম শিখা (২০) তার সহপাঠী মো. আব্দুল কাইয়ুমের (২৩) সঙ্গে দক্ষিণ দুমকির জামেয়া দাখিল মাদ্রাসা সড়কে ঘুরতে যান। এ সময় রিফাত তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন তাদের পথরোধ করে আটক করেন।

অভিযোগে বলা হয়, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে কাইয়ুমকে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে সাদিয়া ইসলাম শিখাকে আলাদা স্থানে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয়।

ঘটনার পরদিন সাদিয়া ইসলাম শিখা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। মামলায় রিফাত তালুকদারসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু বখাটে যুবকের উৎপাত রয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews