1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত ফের ঊর্ধ্বমুখী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত ফের ঊর্ধ্বমুখী

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে
আন্তজার্তিক ডেস্ক // সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭০০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৮৬ জন। বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, অন্যদিকে এদিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে রাশিয়ায়।

শনিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯২২ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৩২ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৮০ জন এবং মৃত্যু হয়েছে ১১৯ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। ইতালিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ৬৭১ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬২ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের।

একইসময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪০ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ৫১৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। চিলিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯১৩ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। বেলজিয়ামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৯৯০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ৩০৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২৪৮ জন এবং মারা গেছেন ৮ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১৮ হাজার ২৬০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৫১ লাখ ৩২ হাজার ৬৭০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews