1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই মুসল্লি আমির শেখ (৬০) গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত ওমেদ আলী শেখের ছেলে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহতের স্বজন জেন্দান আলী জানান, আমির শেখসহ আমরা এক সঙ্গে ইজতেমায় এসে ৩৩ নাম্বার খিত্তায় অবস্থান নেই। রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল বিন সিরাজ সাংবাদিকদের আমির শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে নরসিংদী জেলার মাদবদী থানার রংপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৬০) মারা যান। এনিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু হয়েছে

 

প্রসঙ্গত, এখন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন চলছে। বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে ১৬ ফেব্রুয়ারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews