1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার দাবি কঙ্গনার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার দাবি কঙ্গনার

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

বলিউড অভিনেত্রী ও নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সবসময় আলোচনায় থাকেন নানারকম বক্তব্যের কারণে। এবার তিনি দাবি তুললেন, পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার।

ভারত-পাকিস্তানের চরম পরিস্থিতিতে ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিনেত্রী।


একইসঙ্গে কঙ্গনার দাবি, পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।


কঙ্গনা লিখেছেন, ‘তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ… এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’
 

সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থনে নানা পোস্ট করছেন তারা।
অন্যদিকে মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা ভারতের হামলার কড়া সমালোচনা করেছেন। এ ঘটনায় দুই দেশের শোবিজঙ্গানেও এক ধরনের শীতল যুদ্ধ শুরু হয়েছে।
 
এদিকে পাকিস্তানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঠিক পরদিন শুক্রবার রাতে ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমান কঙ্গনা রানাউত। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশে।
 

এছাড়া বলিউডের অন্যান্য তারকারও পাকিস্তান নিয়ে সমালোচনা করেছেন। তারা ভারতীয় সেনা এবং যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সাহস দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে।
 
 
  

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews