
ঐতিহাসিকভাবে ১৯৪৬ সালে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক কাঠামো গৃহীত হয় এবং ১৯৪৮ সালের ৭ এপ্রিল তা কার্যকর হয়। পরবর্তী সময়ে দিনটিকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ইস্যুকে সামনে রেখে দিবসটি পালিত হয়ে আসছে।
এদিকে দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন। এদিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সেবা সপ্তাহ পালন করছে।