1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিষখালী নদী থেকে হরিণের মাথা-চামড়া উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিষখালী নদী থেকে হরিণের মাথা-চামড়া উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার পাথরঘাটায় বনের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় থাকা হরিণের দু’টি মাথা, নয়টি চামড়া, ১১টি পা, চারটি লেজ ও চারটি শিং উদ্ধার করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিষখালী নদী মোহনা লালদিয়া চরের বন থেকে এগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিষখালী নদী পথে কিছু আসাধু লোক হরিণ শিকার করে পাচার করছে। পরে বিষখালী নদীর মোহনা লালদিয়া চরের বনে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় হরিণের দু’টি মাথা, নয়টি চামড়া, ১১টি পা, চারটি লেজ ও চারটি শিং উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, ‘ ধারণা করা হচ্ছে যে এগুলো পাচারকারীরা হরিণ শিকার করে অনেক আগেই ফেলে রেখে গেছে। পরে উদ্ধার হরিণের চামড়া, মাথা, পা, শিং ও লেজ পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews