1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিসি নির্বাচনে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চুন্নু’র মতবিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

বিসিসি নির্বাচনে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চুন্নু’র মতবিনিময়

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোয়াজ্জেম হোসেন চুন্নু। শুক্রবার (১৯ মে) জুমার নামাজ শেষে মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন চুন্নু বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে ১৫নং ওয়ার্ডকে একটি তিলোত্তমা ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কাঙ্ক্ষিত উন্নয়ন ও ১৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয়েই আমার এ নির্বাচনে অংশগ্রহণ। মানুষের নানা সুবিধা অসুবিধায় পাশে থেকে তাদের সেবায় মনোনিবেশ ও সেবা প্রদানই আমার লক্ষ্য। ওয়ার্ডবাসীর মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। তাদের একজন হয়ে যেকোন সমস্যা নিরসনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের মানুষ আমায় ভালবাসে। তাদের এমন ভালবাসাই আমার শক্তি। তাদের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পুর্ব পর্যন্ত জনগণের সেবায়ই থাকবে আমার একমাত্র উদ্দেশ্য। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের প্রধান সমস্যাগুলি সমাধানে আমার প্রচেষ্টা থাকবে সর্বাত্নক। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন। যাতে মানুষকে হাটু সমান পানিতে ঘর বন্ধি হয়ে থাকতে না হয়। মানুষের দূর্ভোগ পোহাতে না হয়।এছাড়া সর্ব বিষয়ে মানুষের ভোগান্তি লাঘবে আমার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews