1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিহারে নৌকাডুবি, ১১ শিশু নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

বিহারে নৌকাডুবি, ১১ শিশু নিখোঁজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের একটি নৌকাডুবে ১১ জন শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই শিশুরা স্কুলে যাচ্ছিল। এমন সময় নৌকা ডুবে গেলে তারা পানিতে পরে যায়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনই স্কুল যাওয়ার জন্য নৌকায় করে এই ভয়াবহ পথ পাড়ি দিতে হয় ওই এলাকার স্কুলশিক্ষার্থীদের। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নৌকা ডুবে যায়। উদ্ধারকর্মীরা এখনো একজনকেও উদ্ধার করতে পারেনি।

জেলা কর্মকর্তারা এখন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে যে তাদের সন্তানরা নৌকায় ছিল কি না এবং ঘরে ফিরে এসেছে কি না।

বার্তা সংস্থা এএনআইয়ের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একটি ভেলায় করে চারজন ব্যক্তি নদীর মাঝখানে রয়েছেন। তাদের একজনের কাঁধে অক্সিজেন ট্যাংক।

এক প্রত্যক্ষদর্শী জানান, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

ন্যাশনাল ডিজ্যাস্টার রেসকিউ ফোর্সের বিহারে উপপ্রধান রনধীর সিং বলেন, আমরা সকাল ১১টার দিকে নৌকাডুবির খবর পাই। সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে চলে যাই। নৌকাটিতে ২৫-৩০ জন ছিলেন। এখন পর্যন্ত প্রায় ২০ জনকে উদ্ধার করা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews