1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
কারিগরি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিয়ে আবারও বৈষম্যের অভিযোগ বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বাগেরহাটে সরকারি খাল দখলমুক্তের দাবি, জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট, দুজনেরই মৃত্যু বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ২০ মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির নিম্নচাপের প্রভাবে ঝড়ের আভাস

বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার।।

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৩৭নং বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিবাবক সদস্য পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটে দুজন পুরুষ ও দুজন মহিলা সদন্য জয় লাভ করেছেন।

 

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার সংখ্যা ৩৪৮ জনের মধ্যে ৩১২ ভোট পড়েছে। এরমধ্যে ১২টি বাতিল হয়েছে।

 

নির্বাচনে মহিলা অভিবাবক সদস্য পদে চারজন ও পুরুষ অভিবাবক সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

মহিলা অভিবাবক সদস্য পদে নুপুর বেগম কলস প্রতিকে ১৩৫ ও ময়না আক্তার দেয়াল ঘড়ি প্রতিকে ১০১ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তাদের প্রতিদ্বন্দ্বি রেহেনা আক্তার ৩৯ ভোট ও সুমি আক্তার ২৬ ভোট পেয়েছেন। পুরুষ অভিবাবক সদস্য পদে মো:জিয়াউর রহমান চেয়ার প্রতিকে ১৩৯ ভোট ও মো: সমির কাপ পিরিচ প্রতিকে ৮৪ ভোট পেয়ে জয় লাভ করেছেন।তাদের প্রতিদ্বন্দ্বিতা শফিকুর রহমান সোহাগ ৫৪ ভোট ও কাজী শাহিন ২৩ ভোট পেয়েছেন।

 

 

বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন বলেন, নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করা হয়েছে, কোন প্রকার সমস্যা হয়নি।

 

নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসআই আরিফ বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করা হয়েছে।

 

নির্বাচনী প্রিজাইডিং অফিসার অনিমা রানী বসু বলেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। যারা এই নির্বাচনে অংশগ্রহন করেছেন সকলকে ধন্যবাদ জানাই যে সুষ্ঠু নির্বাচন পরিচচালনা করতে আমাকে সাহায্য করেছেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews