1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বুবলীর অগোচরে শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বুবলীর অগোচরে শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে-সন্তানের সংবাদের রেশ কাটতে না কাটতেই শাকিবের বিরুদ্ধে সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিং খানের বিরুদ্ধে সহপ্রযোজককে ধর্ষণের এই অভিযোগ তুলেছেন মিলি সুলতানা নামের এক প্রবাসী সাংবাদিক।

শনিবার (০১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খান ও বুবলীর একটি ছবি আপলোড দিয়ে মিলি সুলতানা লেখেন-

অথর্ব খানের “সুপারহিরো” সিনেমার শ্যুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়। নায়িকা ছিলেন বুবলী। প্রযোজকের কাছে খান সাহেবের ফরমায়েশ ছিল, হোটেলে তার ঠিক পরের কামরা যেন বুবলীর জন্য দেয়া হয়। যাতে বুবলীর সাথে তিনার লারেলাপ্পা মার্কা রোমান্স নির্বিঘ্নে কন্টিনিউ করতে পারে। হলোও তাই- সিনেমার শ্যুটিংয়ের সাথে ধুমায়ে চলতে লাগলো তাদের হোটেল রোমান্স।

২০১৮ সালে তার জন্য বিপদ হয়ে এলো বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান নারী। জানা গেছে শাকিবের একটি ছবির সহপ্রযোজক ছিলো সেই নারী। সেই রমণীকে দেখে মজে যান ঢালিউডের প্রেমকুমার। ভাবলেন, ফ্রিতে হাড়িপ্পা হাড়িপ্পা খেললে মন্দ কি?

মিলি লেখেন, সেই অস্ট্রেলিয়ার প্রবাসী নারী ছিলেন বিবাহিতা। তার স্বামী পেশায় চিকিৎসক ছিলেন। তাকে আমাদের দেশের মোশাররফ করিম, তাহসান, কনারা ভালো করে চেনেন হয়তোবা। তার সাথে মোশাররফ করিমের ভাব ধরা ভ্যারাইটিজ সেলফি দেখে সেটাই মনে হলো।

তিনি আরো লেখেন, ২০১৮ সালে ওই নারী মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিলেন স্বঘোষিত কিং খানের উদ্দেশ্যে। তিনি কিং খানের অশ্লীল যৌনতার শিকার হয়েছেন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ডাক্তারের কাগজপত্রেও সেই উল্লেখ ছিল। অস্ট্রেলিয়ান পুলিশের কাছে খান সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ নায়ককে আটক করতে যাওয়ার আগে খবর পৌঁছে যায় তার কানে। ফোন করেন জনৈক প্রভাবশালী ইমিগ্রেশন ল’ইয়ারকে। সেই প্রভাবশালী ল’ইয়ার খান সাহেবের দোসর বনে যান, পুলিশের কার্যক্রম স্থগিত করে দেন। পুলিশের গ্রেফতার থেকে বেঁচে যান কিং খান।

ভুক্তভোগী ওই নারী যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই হাসপাতালে ডিউটি ডাক্তার ছিলেন তার স্বামী। স্ত্রীর চারিত্রিক স্খলন দেখে ডিভোর্স দেন। কিং খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি গোপনে প্লেনের টিকিট কেটে তাকে প্লেনে বসিয়ে দেন। এভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চম্পট দেন কিং খান।

আর রেপের বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন, “আমি কেনো তাকে রেপ করতে যাবো? বরং সে-ই আমাকে ড্রিংক করিয়ে বেসামাল করে দেয়। তারপর যা হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে। সে আমাকে প্রলুব্ধ করেছে। এমন অবস্থায় আমি কি তসবি পড়বো…………?”

মিলি সুলতানা লেখেন, মজার বিষয় হলো বুবলীও তখন অস্ট্রেলিয়া ছিলেন। কিন্তু বুবলী ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি তার পিঠপিছে ওই নারীর সাথে লীলাখেলায় মেতেছিলেন তার প্রেমকুমার। হায়রে এভাবেও কেউ ঠক খায়?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews