
আজ বৃহস্পতিবার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সন্ধ্যার আগ মুহুর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার পরে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র রামদা, বল্লম নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের নেতৃত্বে বিএনপির একটি অংশ ঘটনাস্থলে গিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানান। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে পৃলিশ কাজ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’