1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে পাচারকালে ২৩ কোটি টাকার সাপের বিষ জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভারতে পাচারকালে ২৩ কোটি টাকার সাপের বিষ জব্দ

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি // ভারতে পাচারকালে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ বুধবার ভোরে উপজেলার কাটলা ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপের বিষের মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাহিদ নেওয়াজ।

বিজিবি সূত্রে জানা গেছে, দাউদপুর সীমান্তের গোবিন্দপুর এলাকায় মেইন ২৮৯/৪৬-এস হতে পিলারের আনুমানিক ১০ গজ বাংলাদেশ অভ্যান্তর দিয়ে অবৈধভাবে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্য পাই। বুধবার রাত আনুমানিক ৩টা সময় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামান নেতৃত্ব দেন। পরে, ঘটনাস্থল থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় সাপের বিষ ভর্তি ২টি কাঁচের জার উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে আশা করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাহিদ নেওয়াজ বলেন, ‘ভারতে অবৈধভাবে পাচারের সময় দাউদপুর সীমান্ত এলাকা থেকে সাপের বিষ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews