1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে লাড্ডু খেতে গিয়ে নিহত ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভারতে লাড্ডু খেতে গিয়ে নিহত ৬

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভারতের উত্তরপ্রদেশের বাগপতে ‘লাড্ডু মহোৎসব’- এ বাঁশের তৈরি মঞ্চ ভেঙে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বারাউতে জৈন সম্প্রদায় আজ (মঙ্গলবার) ‘লাড্ডু মহোৎসব’-এর আয়োজন করেছিল। সেখানে শত শত মানুষ লাড্ডু নিতে মন্দিরে যান। উৎসবস্থলে ভক্তদের জন্য একটি বাঁশের মঞ্চ তৈরি করা হয়। তবে মানুষের ভারে সেটি ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

বাগপত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় বলেন, ঘটনার পরপরই পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। যারা সামান্য আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল বলেন, স্থানীয় জৈন সম্প্রদায় ৩০ বছর ধরে প্রতিবছর ‘লাড্ডু মহোৎসব’ পালন করে আসছে। একটি বাঁশের মঞ্চ ভেঙে পড়ে ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ২০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে, অন্যদের চিকিৎসা চলছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ত্রাণ কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তার কার্যালয় আরও জানিয়েছে যে, মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews