1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভুয়া সনদ দিয়ে চাকরি কোম্পানি থেকে বরখাস্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

ভুয়া সনদ দিয়ে চাকরি কোম্পানি থেকে বরখাস্ত

  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভুয়া সনদ দিয়ে আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সেলস অফিসার (এসও) পদে চাকরি করায় আমিনুল ইসলাম কাওসার (৩২) নামে একজনকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বিষয়টি পটুয়াখালীর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আসিফ নিশ্চিত করেছেন। বরখাস্ত আমিনুল ইসলাম কাওসার বাকেরগঞ্জ উপজেলার হানুয়া এলাকার মৃত কদম আলী হাওলাদারের ছেলে।

জানা গেছে, ২০১৯ সালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে সেলস অফিসার (এসও) পদে চাকরি শুরু করেন আমিনুল ইসলাম কাওসার।সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হলেও আমিনুল ইসলাম কাওছার এসএসসি পাস। সে আমিনুল ইসলাম নামের অন্য এক ব্যক্তির সনদ ব্যবহার করে চাকরি করে এসেছেন । জাতীয় পরিচয় পত্রে তার নাম কাওছার হাওলাদার।

অভিযুক্ত আমিনুল ইসলাম কাওছার বলেন, ভুয়া সনদের বিষয়ে কতৃপক্ষ জানতে পেরে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আসিফ বলেন, ভুয়া সনদ দিয়ে এতদিন আমিনুল চাকরি করে এসেছেন তার নাম কাওসার হাওলাদার। তিনি আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির সনদ দিয়ে চাকরি করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews