1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যু: তিন লাখ টাকায় সমঝোতা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যু: তিন লাখ টাকায় সমঝোতা!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী ন্যাশনাল হাসপাতালে গত রবিবার ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার ঘটনায় সাতকানিয়া উপজেলা খাগরিয়া ইউনিয়নে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এমদাদুল ইসলাম মিজবাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সোমবার (১১ সেপ্টেম্বর) মিজবাহর আত্মীয়-স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকের মাধ্যমে কোনো মামলা না করার শর্তে তিন লাখ টাকার বিনিময়ে আপস-মিমাংসা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলার ২নং খাগরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম উল্লাহ। তিনি জানান, মামলা করে কি লাভ হবে? যেহেতু ভিকটিমের পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল তাই তারা মামলায় জড়াতে অপারগ।

উল্লেখ্য, গত শনিবার খাগরিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে এমদাদুল ইসলাম মিজবাহ (১৫) জ্বরে আক্রান্ত হওয়ায় দোহাজারী ন্যাশনাল হাসপাতালে ভর্তি করান তার পরিববার।

জ্বরের তীব্রতা দেখে হাসপাতলে কর্মরত নার্স তাকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে ডাক্তার অক্সিজেন দিয়েও শ্বাসকষ্ট কমাতে পারেননি।

পরের দিন সোমবার সকাল ১০টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মিজবাহর আত্মীয়-স্বজন হাসপাতালে গিয়ে চেঁচামেচি শুরু করলে দায়িত্বরত কর্মচারীরা তাদের শান্তনা দেন।

গতকাল সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের আত্মীয়-স্বজনের মধ্যে ৩ লাখ টাকা লেনদেনের মাধ্যমে সমঝোতা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews