1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সব উপজেলা বা থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

আজ বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছেন। তা হলো, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদনগুলোর ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। আর ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদনগুলোর নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

আগামী নভেম্বর থেকে প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কার্যক্রম করছে ইসি। তারই অংশ হিসেবে গত সোমবার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews