1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ক্ষমতার দাপটে রাতে ঘরে আগুন দেওয়ার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় ক্ষমতার দাপটে রাতে ঘরে আগুন দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ মেহেদী হাসান (সুমন), ভোলা প্রতিনিধি:

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা এলাকায় পৈতৃক সম্পত্তিতে নির্মাণ করা বসতঘরে রাতের আঁধারে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালাম মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের জমি দখল করে রেখেছিলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে কাগজপত্র যাচাই-বাছাই করে জমিটি তাদের বুঝিয়ে দেওয়া হয়। এরপর সেখানে ঘর নির্মাণ করেন তারা।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘর নির্মাণের পর থেকেই স্থানীয় শিক্ষক পলাশ ও তার সহযোগীরা বিভিন্নভাবে বাধা দিয়ে আসছেন। এমনকি মিথ্যা মামলা ও দেশীয় অস্ত্রের ভয় দেখানোরও অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, ঘটনার রাতে পরিবারের সদস্যরা ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় শিক্ষক পলাশ ও তার ভাই পেট্রোল নিয়ে ঘরে আগুন দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তারা এগিয়ে গেলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান এবং হুমকি দেন বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

এদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, জমির কাগজপত্র পর্যালোচনা করে শাহিন নামে এক ব্যক্তিকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। দুটি দাগে তাদের ১৬ শতাংশ জমি পাওয়ার বিষয়টিও তারা নিশ্চিত করেন।

স্থানীয় এক সার্ভেয়ার জানান, দীর্ঘদিন ধরে জমির দলিল ও দাগসহ প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করা হয়েছে। কাগজপত্র অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিরাই ওই জমিতে ঘর নির্মাণ করেছেন বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় শিক্ষক পলাশ বলেন, রাতের আঁধারে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই ঘর নির্মাণ করা হয়েছে। তিনি দাবি করেন, ঘর নির্মাণে বাধা দিতে গেলে উল্টো লাঠিসোঁটা নিয়ে তাদের মারধরের চেষ্টা করা হয়।

ঘরে আগুন দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews