1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় পৃথক ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

ভোলায় পৃথক ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ 0 বার সংবাদি দেখেছে

ভোলার মনপুরা ও লালমোহন উপজেলায় পৃথক ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে মনপুরা উপজেলায় ধর্ষণ মামলার ৩ নম্বর আসামি ইদ্রিস মাঝি ও লালমোহন উপজেলার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জামালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইদ্রিস মাঝি মনুপরার উত্তর সাকুচিয়া এলাকার বাসিন্দা ও জামাল লালমোহনের চরভুতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গতকাল বুধবার(২১ জানুয়ারি) র‌্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রিফাত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে ইদ্রিস মাঝিকে ও গতকাল ভোরের দিকে লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে জামালকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাতে র‌্যাব-৮ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি ইদ্রিস মাঝিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গতকাল ভোরের দিকে শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. জামালকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews