1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় স্কুলের শিশুদের নির্বাচনী মিছিলে অংশ নিতে বাধ্য করলেন দফতরি! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

ভোলায় স্কুলের শিশুদের নির্বাচনী মিছিলে অংশ নিতে বাধ্য করলেন দফতরি!

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশনে স্কুল চলাকালীন কোমলমতি শিশুদের স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনী মিছিলে অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের দফতরির বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩৪ নম্বর উত্তর পূর্ব ফ্যাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত দফতরির নাম নুরুন্নবী জুলহাস। তিনি ৩৪ নম্বর উত্তর পূর্ব ফ্যাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নুরুন্নবী জুলহাসের স্ত্রী মহিলা মেম্বার পদে নির্বাচন করছেন।

যার কারণে দফতরির নেতৃত্বেই কোমলমতি শিশুদের দিয়ে স্কুল চলাকালীন চকলেটের প্রলোভন দেখিয়ে আনারস মার্কা প্রতীকের পাশাপাশি নিজের স্ত্রীর পক্ষে মিছিল করতে বাধ্য করেছেন।

ইতোমধ্যে ওই মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এ ব্যাপারে দফতরি নুরুন্নবী দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘আমি কাউকে মিছিলে যেতে বলিনি।

কোমলমতি শিশুরা মিছিল দেখে সেখানে গিয়ে হাজির হয়। আমার স্ত্রী সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা আমার বিরুদ্ধ মিথ্যা অভিযোগ তুলেছে।’

এদিকে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে স্কুল চলাকালীন সময়ে নির্বাচনের মিছিলের ঘটনায় ওই এলাকায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুর রহমানের বক্তব্য নেয়ার চেষ্টা করা হয়ে করা ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews