1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মণ্ডপে সিঁড়ি থেকে পড়লেন কাজল, বাঁচালো ছেলে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মণ্ডপে সিঁড়ি থেকে পড়লেন কাজল, বাঁচালো ছেলে

  • প্রকাশিত : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // উত্তর মুম্বাই সর্বজনীন যা মুখোপাধ্যায় পরিবারের পুজা বলেই পরিচিত। এই পুজার সপ্তমীর রাতে একটি বড় অঘটনের সম্ভাবনা রুখে দিলেন অজয় দেবগনের পুত্র যুগ দেবগন। মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন মিসেস অজয় দেবগন অর্থাৎ কাজল। একটি সিঁড়ি তিনি মিস করেন। সপাটে মাটিতে লুটিয়ে পড়ছিলেন কাজল।

পিছনেই ছিলেন অজয় দেবগন-কাজলের সন্তান যুগ। তিনি মাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। কাজলের মোবাইলটি ছিটকে পড়ে। বড় দুর্ঘটনা ঘটতে পারতো। অল্পের জন্য রক্ষা পান যুগের তৎপরতায়।
পাশেই ছিলেন যুগের মাসি তানিশা মুখোপাধ্যায়। তিনিও এগিয়ে আসেন সাহায্যে। কাজলকে ধরাধরি করে তোলা হয়। লেগেছে নাকি, লেগেছে নাকি বলে ছুটে আসেন হাতির দাঁতের রঙের শাড়ি আর সোনালি ব্লাউজ পরনে রানী মুখোপাধ্যায়।

হেমা মালিনী, কিয়ারা আদবানিরা তখন দর্শক। খবর পেয়ে শুটিং ছেড়ে ছুটে আসেন অজয় দেবগন। ছেলের কৃতিত্ব উপভোগ করেন বাবা। যুগ অবশ্য মনে করে না যে সে বিরাট কিছু করে ফেলেছে। একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী অথবা বর্তমানে ওটিটি প্লাটফর্ম-এর একটি জনপ্রিয় চরিত্রকে নয়, সে বাঁচিয়েছে তার মাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews