1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘মমতাকে উৎখাত না করে চুল রাখব না’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

‘মমতাকে উৎখাত না করে চুল রাখব না’

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। তবে বিকেলেই তাকে জামিন দেন কলকাতার আদালত।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জামিন পেয়েই কৌস্তভ বাগচি নিজের মাথা ন্যাড়া করেন এবং প্রতিজ্ঞা করেন মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে না হটানো পর্যন্ত তিনি মাথায় চুল রাখবেন না।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, কলকাতার বুরতোল্লা থানার কর্মকর্তারা উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুরে বাগচির বাসভবনে সাড়ে তিনটা নাগাদ হানা দেয় এবং কয়েকঘণ্টা পর তাকে গ্রেপ্তার করেন। এরপর সন্ধ্যা নাগাদ তাকে আদালতে হাজির করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বাগচিকে এক হাজার রুপির জামিন বন্ড দিতে বলা হয় এবং আদালত ৫ এপ্রিল শুনানির তারিখ ধার্য করে।

জামিন পাওয়ার পর বাগচি সাংবাদিকদের বলেন, আমার মাথা ন্যাড়া করা প্রতিবাদের প্রতীক। যতক্ষণ না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি ততক্ষণ পর্যন্ত আমি মাথায় চুল রাখব না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews