1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ফরিদপুরের কোতোয়ালিতে ময়লার স্তূপ থেকে অজ্ঞাতনামা অপরিপক্ব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ গেটের ডান পাশে ময়লার স্তূপ থেকে ভ্রূণটি উদ্ধার করে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুকুর খাবারের সন্ধানে ময়লার স্তূপে ঘোরাফেরা করার সময় একটি অপরিপক্ব ভ্রূণ মুখে করে বাইরে নিয়ে আসে। এ দৃশ্য দেখে পথচারীরা ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫-৬ মাস বয়সী একটি ভ্রূণ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়।

 

পুলিশ জানায়, ভ্রূণটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করে রাতের আঁধারে ভ্রূণটি ফেলে গিয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মৃত দেহটি পোস্টমর্টেম শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews