1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মর্মান্তিক: বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মর্মান্তিক: বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৬৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন এলখাল গ্রামের হোসনেয়ারা বেগম (৬০), তারা মিয়া (৩০) এবং রিফাত হোসেন (৮)।

স্থানীয়রা জানায়, শনিবার বেলা দেড়টার দিকে এলখাল গ্রামের হোসনেয়ারা বেগমের নাতি রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে শাক তুলতে যায়। ওই জমিতে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে হোসনেয়ারা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা ও ভাগনেকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে আটকে যান। এতে ঘটনাস্থলে তারা মারা যান।

বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews