1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মসজিদে আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মসজিদে আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ফেনীর সোনাগাজীতে রোববার দুপুরে জোহরের নামাজের আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা সায়েদুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার লন্ডনীপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। সায়েদুর রহমান (৬০) চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া গ্রামের হাশেম লন্ডনী বাড়ির মৃত মাওলানা মোহাম্মদ হোসেনের ছেলে।

মৃতের পরিবার ও এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে লন্ডনীপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছুটি থাকায় মসজিদে আজান দিচ্ছিলেন মাওলানা সায়েদুর রহমান। এ সময় আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মাইক্রোফোনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ছোট ভাই এম ফখরুল ইসলাম বলেন, তার ভাই দীর্ঘ দিন যাবত সৌদি আরবে ছিলেন। দুই বছর পূর্বে দেশে ফিরে আসেন। তিনি ওই মসজিদের নিয়মিত একজন মুসল্লি ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews