1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মসজিদে ওঠার সময় ব্যবসায়ীকে গুলি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মসজিদে ওঠার সময় ব্যবসায়ীকে গুলি

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে ওঠার সময় ওসমান গনি বাবু নামে এক চাল ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ওসমান গনি বাবু একই গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে ও স্থানীয়ভাবে ধান-চাল ব্যবসায়ী। আহত অবস্থায় বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।

আহত বাবুর পরিবারের সদস্যরাদের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো আজ ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান গনি বাবু।

মসজিদের সিঁড়িতে উঠতেই পেছন থেকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় একটি গুলি তার কোমরের নিচে গিয়ে লাগে। পরে মসজিদের অন্য মুসুল্লিদের চিৎকারে বাবুর আত্মীয়-স্বজনরা এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত ওসমান গনি বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওসি আরও জানান, ওসমান গনিকে কে বা কারা কী কারণে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews