1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

দূরপাল্লার ও আন্তঃজেলা রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। এসব মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের মূল্য বৃদ্ধি এবং বর্তমান পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আরামদায়ক যাত্রার জন্য অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ধরনের ক্ষেত্রে বিআরটিএ অথবা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ নিয়ে আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

এর আগে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews