1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাপ্রাণ যোগেন মন্ডলের ১২৩তম জন্মবার্ষিকীতে তাকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: জহির উদ্দিন স্বপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

মহাপ্রাণ যোগেন মন্ডলের ১২৩তম জন্মবার্ষিকীতে তাকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: জহির উদ্দিন স্বপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // অবিভক্ত বাংলার সমবায় ঋনমন্ত্রী ও আইন ও বিচার মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাবেশে সাবেক সংসদ সদস্য, ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, যোগেন্দ্র নাথ মন্ডল বর্ন শ্রেনী ভেদাভেদ উর্ধে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমি যোগেন্দ্র নাথ মন্ডলের আদর্শ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তার উত্তরাধীকার হিসেবে কাজ করতে চাই। অবিভক্ত বাংলার মহানায়ক মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যা যোগেন্দ্রনাথ মন্ডলের আদর্শ, কর্মকান্ড ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরায় কা্জ করবে। দেশ বিদেশে গিয়ে গর্বের সাথে বলি যোগেন্দ্রনাথ মন্ডলের আমি উত্তরসূরী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম কাজল। সভার শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে স্মৃতিচারন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম কাফি, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews