1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাসড়কে বিজিবির টহল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু  ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় ১২ ভক্ত নিহত পতাকার মান রক্ষা সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান কাজিরহাট চরসন্তোষপুর হাওলাদার বাড়ি সার্বজনীন দুর্গাপূজা পরিদর্শন ও নগদ অর্থ প্রদান ভোলা ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৩৩,২৭০টাকা সহ আটক ৭ উজিরপুরে ভিডিও করাকে কেন্দ্র করে দলিল লেখক সম্পাদকের বিরুদ্ধে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ

মহাসড়কে বিজিবির টহল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মেঘনা টোল প্লাজা, কাঁচপুর সেতু ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছে বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২।

 

বিজিবি সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন জেলার মানুষ বাড়ির পথে যাত্রা করেন। এই সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কা থাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যরা টহল শুরু করেন। মেঘনা টোল প্লাজা এলাকায় নায়েব সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে এবং কাঁচপুর সেতু এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন ৬২ এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত জানান, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে আমাদের ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছে। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন এবং কোনো ধরনের অপরাধের শিকার না হন, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews