1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাসড়কে র‌্যাবের টহল জোরদার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মহাসড়কে র‌্যাবের টহল জোরদার

  • প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪৪০ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // কিছুদিন ধরে দেশের মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সারাদেশের মহাসড়কে তাদের গোয়েন্দা নজরদারি ও ব্যাটালিয়নের টহল জোরদার করেছে।

র‌্যাব বলছে, ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। ডাকাতদের যদি পুনর্বাসন করা যায় তাহলে ডাকাতি কমে যাবে। কক্সবাজার ও সুন্দরবনসহ সারাদেশে ৪০৫ জন ডাকাত র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সম্প্রতি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় গুরুত্বের সঙ্গে তথ্যবহুল বেশকিছু সংবাদ প্রকাশিত হয়। মহাসড়কে ডাকাতি বন্ধ হওয়া জনগণের গণদাবিতে পরিণত হয়েছে। র‌্যাবের জনবল সীমিত। এরপরেও র‌্যাব সারাদেশে মহাসড়কে টহল জোরদার করেছে। পাশাপশি র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখাও কাজ করে চলেছে।

ডাকাতির সমাধানের কথা উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। ডাকাতদের যদি পুনর্বাসন করা যায় তাহলে ডাকাতি কমে যাবে। এরই মধ্যে কক্সবাজার ও সুন্দরবনসহ সারাদেশে ৪০৫ জন ডাকাত র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews