1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দুর্নীতিমুক্ত বিআরটিসি ডিপো গঠনে কাজ করছেন ম্যানেজার জুলফিকার, অপ-প্রচারে ক্ষোভ কর্মকর্তা-কর্মচারীরাদের! উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কোচের বিরুদ্ধে রোনালদোর বিস্ফোরক দাবি ‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত, ব্যয় ৩৩০ কোটি ডলার ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু! ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ ধ্বংসের অভিযোগ

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রাফিন তালুকদার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের বাসিন্দা এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. সিরাজুল ইসলাম তালুকদার।

পরিবারের দাবি, অসুস্থ মায়ের খোঁজখবর নিতে বাড়িতে এসেছিলেন রাফিন। এ সময় রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

এদিকে রাফিনের পরিবারের অভিযোগ, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তারা এ ঘটনাকে হয়রানিমূলক বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন।

 

গ্রেপ্তারের বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, রাফিন তালুকদার কার্যক্রম নিষিদ্ধ বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি ওসি।

 

গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ ও মামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews