1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাগুরায় সড়কে ঝরল পুলিশ কনস্টেবলের প্রাণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

মাগুরায় সড়কে ঝরল পুলিশ কনস্টেবলের প্রাণ

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে
মাগুরা প্রতিনিধি // মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক বাদশা (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মাগুরা শহরের পারনান্দুআলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বাদশা সাতক্ষীরা জেলার তালা থানার আইলীয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরা সদর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা মহম্মদপুর উপজেলাধীন বাবুখালি ক্যাম্পে কর্মরত কনস্টেবল বাদশা মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১টার দিকে মাগুরা শহরস্থ পারনান্দুআলী ব্রিজের নিকটে পৌঁছলে একটি ট্রাক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews