1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে সতর্কতা, মেডিকেল টিম গঠন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে সতর্কতা, মেডিকেল টিম গঠন     

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে
এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদক্ষেপ হিসেবে, সোমবার (১৯ আগস্ট) থেকে বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়া ছয় সদস্যের মেডিকেল টিম গঠন করেছে পোর্ট হেলথ কর্তৃপক্ষ।

মেডিকেল টিমের প্রধান মোংলা পোর্ট হেলথের উপ-পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক রয়েছি।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান জানান, মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’কে চিঠি দেওয়া হয়েছে। মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে বন্দরে জরুরি আইসোলেশন ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews