1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে

মালয়েশিয়ায় বৈধ নথি না থাকা এবং অবৈধভাবে অবস্থান করার অপরাধে দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের অভিযান চালিয়ে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।

 

তবে আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বুকিত বিন্তাংয়ের জালান আলোরসহ এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন নগর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ।

 

তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় বুধবার সন্ধ্যায় এই অভিযান শুরু হয়। অভিযানে ৬১ জন ইমিগ্রেশন পুলিশ এবং ৩০ জন ডিবিকেএলের কর্মকর্তা অংশ নেন।

 

অভিযানে আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিশর ও সুদান থেকে একজন করে নাগরিক রয়েছে।

 

আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews