
নিহত আকলিমা শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের শাহালম ফকিরের স্ত্রী। তিনি একমাত্র মেয়ে সাদিয়াকে (৬) নিয়ে বসবাস করতো।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে ভিন্ন বিছানায় দেখতে পায়। মাকে অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙ্গায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে। প্রতিবেশীরা এসে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ওসি মো. আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শ্বাসরোধ করা হয়েছে আকলিমাকে। তদন্ত ও অভিযান চলছে’।