1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪১

  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং এর ফলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

 

রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছেন বলে দেশটির তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় শনিবার ভোরবেলা ছোট শহর এসকার্সেগার কাছে ঘটে যাওয়া এই সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

 

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি “ট্রেলার” এর সাথে সংঘর্ষের মুখে পড়ে।

 

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, “যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত” এবং বলেছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তারা কর্তৃপক্ষের সাথে কাজ করছে। দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যেই ভ্রমণ করছিল বলেও জানিয়েছে তারা।

 

তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews