1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনায় জেলের জালে ১৬ কেজির কোড়াল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেঘনায় জেলের জালে ১৬ কেজির কোড়াল 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

মনপুরা প্রতিনিধি // ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোড়াল মাছ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে মাছটি উন্মুক্ত নিলামে ২৪ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে কামাল মাঝির জালে অন্যান্য ছোট ইলিশের পাশাপাশি বিশাল আকৃতির এই কোড়াল মাছটি উঠে আসে। পরে তিনি মাছটি বিক্রির জন্য ডালচর মৎস্যঘাটে জুবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী।

মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, ডাকের মাধ্যমে কেনা মাছটি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে।

মেঘনায় বড় কোড়াল ধরা পড়ার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “বর্তমানে নদীতে ইলিশের কিছুটা সংকট চলছে। এমন পরিস্থিতিতে জেলেদের জালে বড় আকারের কোড়াল বা পাঙ্গাশ ধরা পড়াটা তাদের জন্য স্বস্তিদায়ক। আশা করছি সামনে ইলিশের পাশাপাশি এমন আরও বড় মাছ জেলেদের জালে উঠে আসবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews